30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষাচট্টগ্রামে সেরা: ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

শিক্ষা, শৃঙ্খলা ও উৎকর্ষের মিলনস্থল

চট্টগ্রামে সেরা: ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি

আসমাউল হুসনা ডেজি

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে সেনাবাহিনী পরিচালিত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (সিসিপিসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় এই মর্যাদা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ছোঁয়া বিরাজ করছে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন।

কলেজের অধ্যক্ষ কর্নেল মো. ইকবাল হোসেন, পিএসসি বলেন, “এই অর্জন আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সিসিপিসিকে শুধু জ্ঞান অর্জনের কেন্দ্র হিসেবে নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও সার্বিক বিকাশের ক্ষেত্রে দেশের নেতৃস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছি।”

অধ্যক্ষ আরও যোগ করেন,  “এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কেবল শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নয়, সমাজে দায়িত্বশীল ও গুণী নাগরিক হিসেবে গড়ে উঠুক। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান উন্নয়ন, সৃজনশীল কার্যক্রম এবং প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মাধ্যমে দেশের জন্য সুনামের পথ প্রশস্ত করতে অব্যাহতভাবে কাজ করে যাব।”

সিসিপিসি তার শিক্ষাগত উৎকর্ষতা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং একাডেমিক ও কো-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে।

এছাড়াও বিভাগীয় প্রতিযোগিতায় অর্জিত আরও স্বীকৃতি:

  • শ্রেষ্ঠ শিক্ষক (গ্রুপ–স্কুল)

  • শ্রেষ্ঠ শিক্ষক রেঞ্জার

  • শ্রেষ্ঠ শিক্ষক বিএনসিসি

  • শ্রেষ্ঠ রোভার (শিক্ষার্থী)

  • শ্রেষ্ঠ রেঞ্জার (শিক্ষার্থী)

  • শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ

  • শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ

সাংস্কৃতিক ইভেন্টে ১ম স্থান:

  • তাৎক্ষণিক অভিনয় (ঘ গ্রুপ)

  • নজরুল সংগীত (ক গ্রুপ)

  • উচ্চাঙ্গ সংগীত (ক, খ গ্রুপ)

  • উচ্চাঙ্গ নৃত্য (ক, খ গ্রুপ)

  • দেয়াল পত্রিকা (ঘ গ্রুপ)

সাংস্কৃতিক ইভেন্টে ২য় স্থান:

  • ইংরেজি বক্তব্য (ঘ গ্রুপ)

  • উচ্চাঙ্গ সংগীত (গ গ্রুপ)

  • জারি গান (ঘ গ্রুপ)

  • দেয়াল পত্রিকা (খ গ্রুপ)