নগরীর শেরশাহ বায়েজিদস্থ গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হলো রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। শুক্রবার দুপুরে এই অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তার ২৬তম মানবিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে।
প্রকল্পটির সার্বিক আয়োজন পরিচালনা করেন আফাজ উদ্দীন আসিফ, সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুর মোহাম্মদ রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিভেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পী।
প্রার্থনা ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা, যেখানে শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি মানবিক দৃষ্টিকোণ থেকে নগরবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।

