30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনশীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ‘কুয়াশার গান’ চ্যারিটি কনসার্ট

ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে দেশের চার ব্যান্ডের পারফরম্যান্স

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ‘কুয়াশার গান’ চ্যারিটি কনসার্ট

সুসংবাদ ডেস্ক

শীতের তীব্রতায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করা হচ্ছে বিশেষ চ্যারিটি কনসার্ট ‘কুয়াশার গান’। আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এই আউটডোর অনুষ্ঠান।

কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাই। এতে পারফর্ম করবে দেশের জনপ্রিয় চারটি ব্যান্ড—চিরকুট, আভাস, অ্যাশেজ এবং কৃষ্ণপক্ষ।

অনুষ্ঠান সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ, এরপর সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাত সাড়ে ৯টায় অ্যাশেজের পরিবেশনার মধ্য দিয়ে কনসার্ট শেষ হবে।

আয়োজকরা জানান, এটি একটি সম্পূর্ণ মানবিক ও দাতব্য উদ্যোগ, যার মূল উদ্দেশ্য শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ শীতবস্ত্র বিতরণে ব্যবহার করা হবে।

এর আগেও শীতার্ত মানুষের সহায়তায় সংগীতের মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। গেল ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে অনুষ্ঠিত হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শীর্ষক আরেকটি চ্যারিটি কনসার্ট। ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত ওই অনুষ্ঠানে আর্থিক অনুদানের পাশাপাশি নতুন ও পুরোনো কম্বল এবং শীতবস্ত্র সংগ্রহ করা হয়েছিল। সেখানে পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলীসহ আরও অনেকে।