30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিমিথ্যা প্রচারণার বিরুদ্ধে ক্ষুব্ধ চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ক্ষুব্ধ চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা, সহযোদ্ধাদের ধৈর্যধারণের আহ্বান জানালেন জান্নাতুল নাঈম চৌধুরী রিকু

মনিরুল হক মনির, বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু তাঁর বিরুদ্ধে ‘সুশৃঙ্খল পরিবেশ নষ্টের উদ্দেশ্যে সুপরিকল্পিত মিথ্যা প্রচারণা’ চালানোর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, কিছু স্বার্থান্বেষী মহল ও নামসর্বস্ব সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁর নাম বাদ দিয়ে অন্য ব্যক্তির নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রিকু ফেসবুকে একটি বিবৃতিতে জানান, বিষয়টি ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় অভিভাবক—প্রধান সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ এবং চট্টগ্রাম বিভাগের অভিভাবক অ্যাডভোকেট শাহানা আক্তার শানুকে অবহিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের হীন অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

রিকু ষড়যন্ত্রকারীদের সতর্ক করে বলেন, মিথ্যা পদবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে। দলের চেইন অব কমান্ড ও ত্যাগের মূল্যায়নই নেতৃত্বের মূল মাপকাঠি। তিনি আরও বলেন, তৃণমূলের প্রকৃত ত্যাগীরা সুযোগ্য অভিভাবক তারেক রহমান-এর নেতৃত্বে মূল্যায়িত হবেন।

বক্তৃতার শেষাংশে তিনি তৃণমূলের সকল সহযোদ্ধাকে ধৈর্য ধরার এবং কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। রিকু বলেন, “আমরা অতীতে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো—ইনশাআল্লাহ।”

জান্নাতুল নাঈম চৌধুরী রিকু বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য।