18.9 C
Chittagong
Wednesday, 25 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবর্ণাঢ্য আয়োজনে ফুটন্ত কিশোর সংঘ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ফুটন্ত কিশোর সংঘ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যতিক্রমী নানা আয়োজনে আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি টেকবাজার এলাকায় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ছাফা এয়ার স্পেস ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান এ কে এম জিয়া উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন এসোসিয়েশন অব এল্যায়েন্স চট্টগ্রামের ডিস্ট্রিক গভর্নর এস এম আজিজ। সংবর্ধিত অতিথি ও বিশেষ আলোচক ছিলেন এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও হেড অব নিউজ এবং সুফি গবেষক এস এম আকাশ।

অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীসহ চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকগণ। ফুটন্ত কিশোর সংঘের সভাপতি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদা আরিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ফাহিম, অর্থ সম্পাদক আনাস, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক ইমন,সহ-দপ্তর সম্পাদক আসিফ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আইয়ুব,সদস্য লিংকন, আজাদ হোসেন,রবিউল, ইফতেখার মুন্না,জিয়াউর রহমান,বাপ্পা,ছোটন মহাজন,জিল্লুর রহমান, আনাস ইবনে আলী, ইসকাত,জোবায়ের মাহিন, ইসফারুল হাসান তাসিন, সদস্য রিমন,কামরুল হাসান, সোহান,জিহান,শাহরিয়ার সাজিদ,রুবায়াত জাহাঙ্গীর সাজিদ,সিয়াম,সিহাব ইলহাম,তাসমি, মিনহাজ, ইরফাত রাব্বি,রাতুল প্রমুখ।