27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যসাত দিনের ব্যবধানে ব্রয়লারের কেজি ২০০ ছাড়াল

সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫০–৬০ টাকা; চাপে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা

সাত দিনের ব্যবধানে ব্রয়লারের কেজি ২০০ ছাড়াল

সুসংবাদ ডেস্ক

মাত্র সাত দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ৫০–৬০ টাকা বেড়ে ২৩০ টাকায় পৌঁছেছে। এক সপ্তাহ আগেও যে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল, হঠাৎ এমন দাম বৃদ্ধিতে নতুন করে চাপ পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ওপর। গত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগিও চড়া দামে বিক্রি হচ্ছে। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৭৩০ টাকায়।

বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ কমে যাওয়ায় মুরগির দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, মাত্র এক সপ্তাহের মধ্যে এতটা দাম বাড়বে তা তারা ভাবেননি। আগে ১৮০ টাকায় যে মুরগি কিনেছেন, এখন সেটিই ২৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এতে সংসারের খরচ অনেক বেড়ে যাচ্ছে।

ক্রেতারা আরও বলেন, বাজারে মাছ-মাংসসহ প্রায় সব ধরনের প্রোটিনজাত খাদ্যের দামই বেশি। একটি মাঝারি আকারের মুরগি কিনতেই এখন সাড়ে পাঁচশ থেকে ছয়শ টাকা খরচ করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।