27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতআসামিদের তদবিরে পেছাল হত্যা মামলার রায়

আসামিদের তদবিরে পেছাল হত্যা মামলার রায়

সুসংবাদ ডেস্ক

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ব্যবসায়ী গোলাপ হোসেন পিংকুকে হত্যার পর পাঁচ টুকরোর অভিযোগে করা মামলার রায় পিছিয়ে আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষ থেকে তদবির করার অভিযোগে বুধবার রায় ঘোষণা না করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম নতুন দিন ধার্য করেন। 

আদালত সূত্রে জানা গেছে, বিচারক এজলাসে উঠেন। এরপর বিচারক প্রকাশ্য আদালতে বলেন, আসামিপক্ষ থেকে তার কাছে তদবির করা হয়েছে। এ কারণে রায় ঘোষণা না করে আগামী ৩১ মার্চ নতুন দিন ধার্য করা হয়েছে। মামলার আসামিরা হলেন— অ্যাডভোকেট মতিউর রহমান ওরফে মতি, তার বোন মরিয়ম বেগম, তার স্বামী লুৎফর, ভাই মোখলেছ ও চান মিয়া ওরফে জাহিদ, জাহিদের স্ত্রী মেরী, আনিছ মাস্টার, বাবুল, সিরাজ, আমির, এনামুল করিম শাহীন, আমানুর, সাইজউদ্দিন, শফিকুল,   হযরত, রিংকু, শরিফ, আওলাদ, দুই ভাই কাদের ও নেকবর, হাফিজ উদ্দিন, শিবলু। আসামিদের মধ্যে হযরত, রিংকু ও সিরাজ পলাতক রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, রিংকুর সাথে মতিউর রহমান, তার বোন মরিয়মসহ অন্যান্য আসামিদের একাধিক মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা ছিল।