27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজমহা খ্রিস্টযাগের মধ্য দিয়ে শেষ হলো ফাতেমা রানীর তীর্থযাত্রা

মহা খ্রিস্টযাগের মধ্য দিয়ে শেষ হলো ফাতেমা রানীর তীর্থযাত্রা

নালিতাবাড়ীর বারোমারীতে দুই দিনব্যাপী ধর্মীয় উৎসবে এক লাখের বেশি খ্রিস্টভক্তের অংশগ্রহণ ভ্যাটিকানের দূত কেভিন রেনডাল ও বিশপ পনেন পৌল কুবির পৌরহিত্যে প্রার্থনা বিশ্বশান্তির জন্য

সুসংবাদ ডেস্ক

নালিতাবাড়ী উপজেলার বারোমারীতে প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ফাতেমা রানীর তীর্থযাত্রা এবারও জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবের মূল সুর ছিল— ‘আশার তীর্থ যাত্রী ফাতেমা রানী মা মারিয়া’।

তীর্থ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক লাখ খ্রিস্টভক্ত উপস্থিত হন। তারা পাহাড়ের চূড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ ধরে মোমবাতি হাতে আলোক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটির গাম্ভীর্য এবং ধর্মীয় মাহাত্ম্যকে আরও প্রবল করেছে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের অ্যাম্বাসাডর ও পোপ মহোদয়ের বিশেষ প্রতিনিধি কেভিন রেনডাল। এছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি মহা খ্রিস্টযাগ পরিচালনা করেন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ফাদার ও সিস্টাররা এ ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।

শেষ দিনে, শুক্রবার সকালে, তীর্থযাত্রীরা ক্রুশের পথ অনুসরণ করেন এবং এরপর মহা খ্রিস্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। দুই দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারীরা প্রার্থনা করেন বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মানবতার কল্যাণের জন্য।

স্থানীয়রা জানান, ফাতেমা রানীর তীর্থযাত্রা শুধুমাত্র ধর্মীয় উৎসবই নয়, এটি আশা ও শৃঙ্খলার প্রতীক হিসেবেও বিবেচিত। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রতির বার্তা দিয়েছে।