27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার, বরাদ্দ ৬ কোটি টাকা

জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন, সুষ্ঠু ও স্বচ্ছ কাজের তত্ত্বাবধান নিশ্চিত

ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার, বরাদ্দ ৬ কোটি টাকা

সুসংবাদ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৯৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।শুক্রবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দরজা-জানালা, লাইট-ফ্যান, বাথরুমের স্যানিটারি ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি সংস্কার করা হবে।”

বরাদ্দকৃত অর্থ সর্বোচ্চ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮৮ হাজার টাকা পর্যন্ত ব্যবহার করা যাবে। শিক্ষা মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে দুটি উচ্চপর্যায়ের তত্ত্বাবধায়ক কমিটি গঠন করেছে। জেলা পর্যায়ে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, এবং উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বরাদ্দ আদেশে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র নির্বাচিত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার, মেরামত ও বৈদ্যুতিক সরঞ্জামাদি কেনার কাজে ব্যয় করতে হবে। অন্য কোনো খাত বা পূর্ববর্তী বছরের বকেয়া পরিশোধে অর্থ ব্যবহার নিষিদ্ধ।

শাহজাহান আলী আরও বলেন, “বরাদ্দ নিশ্চিত হওয়ার ফলে দেশের ভোটকেন্দ্র প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে যাবে। সরকার এই জরুরি সংস্কার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।”