27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামফুলের মালায় বরণ, কারামুক্তির পর রাউজানে বিএনপির ঐক্যের দৃশ্য

জুয়েল চৌধুরীর মুক্তিতে নেতাকর্মীদের আবেগ, শান্তির বার্তা গিয়াস কাদেরের

ফুলের মালায় বরণ, কারামুক্তির পর রাউজানে বিএনপির ঐক্যের দৃশ্য

মনিরুল হক মনির, চট্টগ্রাম

টানা এক মাস ২৫ দিনের কারাবন্দিত্ব শেষে মিথ্যা মামলা থেকে জামিনে মুক্তি পাওয়া রাউজান উপজেলা বিএনপির কর্মীবান্ধব নেতা ও গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরীকে ফুলের মালায় বরণ করে নিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কারামুক্তির পর এই ফুলেল সংবর্ধনা রাউজানে দলীয় ঐক্য ও সংহতির প্রতীক হয়ে ওঠে।

শুক্রবার জুমার নামাজ শেষে বিএনপির চট্টগ্রাম-৬ আসনের সংসদীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নিজ বাড়ি প্রাঙ্গণে নেতাকর্মীরা জুয়েল চৌধুরীর গলায় একের পর এক ফুলের মালা পরিয়ে দেন। মুহূর্তেই সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই এ দৃশ্যকে দীর্ঘদিনের দমন-পীড়নের পর রাজনৈতিক স্বস্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

ফুল দিয়ে বরণকালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপি নেতা রহিম চৌধুরী, চিকদাইর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আজিজ উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা জীবন খোন্দকার, মোহাম্মদ রাসেদ ও পারভেজ চৌধুরী, চিকদাইর ইউনিয়ন যুবদল নেতা মোঃ জালাল, গহিরা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও রাউজান পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাবেদ কালাম চৌধুরী জিকু, সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ফরহাদ হোসেন বাবু, সাবেক ছাত্রনেতা তানভীর পারভেজ চয়ন, ৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রানা তালুকদার, ৪ নম্বর ওয়ার্ড দলইনগর ইউনিয়ন যুবদল নেতা নুরউদ্দীন বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নামাজের আগে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন জুয়েল চৌধুরী। নামাজ শেষে তাঁরা পারিবারিক কবর ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ফুলেল সংবর্ধনার মধ্যেই কঠোর বার্তা:

এ সময় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “রাউজানে শান্তি ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই সন্ত্রাস ও ডাকাতদের প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জুয়েল চৌধুরীর মুক্তি এবং ফুল দিয়ে বরণ শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়; এটি মাঠপর্যায়ে বিএনপির শক্ত অবস্থান ও নেতাকর্মীদের আস্থার প্রতিফলন।