27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামআবুল কালাম শাহ (রহ.)–এর ১৫তম ওরশ শরীফ মঙ্গলবার

চট্টগ্রামের হাটহাজারীতে

আবুল কালাম শাহ (রহ.)–এর ১৫তম ওরশ শরীফ মঙ্গলবার

মনিরুল হক মনির, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আধ্যাত্মিক ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন প্রখ্যাত অলিয়ে কামেল হযরত ছৈয়দ মুহাম্মদ আবুল কালাম শাহ (রহ.)। গভীর সাধনা, মানবসেবা আর আধ্যাত্মিক প্রেরণায় তিনি আজও ভক্ত-আশেকানদের হৃদয়ে সমুজ্জ্বল। তাঁর পুণ্যস্মরণে এবার আয়োজন করা হয়েছে ১৫তম বার্ষিক ওরশ শরীফ। আয়োজক পরিবার জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার, লালিয়ারহাট দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন। ওরশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আয়োজন কমিটির সদস্যরা সুসংবাদকে জানান, ওরশ উপলক্ষে অনুষ্ঠিত হবে—খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে বুখারী, খতমে মজমুআয়ে সালাওয়াতে রাসূল (দঃ) এবং মিলাদ মাহফিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরই এ দরবারে হাজারো ভক্ত-আশেকান উপস্থিত হয়ে আধ্যাত্মিক সান্নিধ্য লাভ করেন। বিশেষ করে শান্তি, খোঁজখবর এবং দোয়া পাওয়ার আশায় দূরদূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন লালিয়ারহাটের এ ঐতিহ্যবাহী দরবারে।

হযরত আবুল কালাম শাহ (রহ.)–এর পরিবারবর্গ সুসংবাদকে বলেন, “ওরশ শরীফে সর্বস্তরের ভক্ত ও আশেকানদের আন্তরিকভাবে উপস্থিত হওয়ার অনুরোধ করছি। দোয়া-মাহফিলে অংশ নিয়ে আমরা যেন সবাই আধ্যাত্মিক প্রশান্তি ও বরকত লাভ করতে পারি।”

ওরশ উপলক্ষে নিরাপত্তা, যাতায়াত ও শৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি। হাটহাজারীর আধ্যাত্মিক ঐতিহ্যের এ গুরুত্বপূর্ণ আয়োজনে এবারও বড় পরিসরে ভক্তদের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।