17.5 C
Chittagong
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রেসক্লাব ও সিএমইউজের

চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রেসক্লাব ও সিএমইউজের

নিজস্ব প্রতিবেদক , সুসংবাদ

গত বুধবার চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সময় ডবলমুরিং থানায় দুই সাংবাদিকের সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। দৈনিকআজকের পত্রিকা সাংবাদিক আবদুল কাইয়ুম এবং দৈনিকযায় যায় দিনএর সাংবাদিক সাহিদুল ইসলাম মাসুমের বিরুদ্ধে পুলিশ আচরণ করেছে বলে জানা গেছে। একই দিনে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ প্রকাশিত একটি প্রতিবাদের জবাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক হুমকিস্বরূপ কঠোর ভাষার ব্যবহার গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই বিষয়গুলোকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ অনভিপ্রেত উদ্বেগজনক মনে করছেন।

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি অন্যান্য নেতারা এক বিবৃতিতে বলেন, ‘মুক্ত স্বাধীন গণমাধ্যম পরিবেশ রক্ষায় এসব ঘটনার অবসান জরুরি। গণমাধ্যম, পুলিশ অন্যান্য প্রতিষ্ঠানের আইন নীতিমালা সঠিকভাবে মানা প্রয়োজন। এর মাধ্যমে সাংবাদিকসহ সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাংবাদিকরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের জন্য নিরাপদ ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার দায়িত্বে আছে।

ঘটনার পর সিএমইউজে নেতারা সরকারী উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি শিথিল করার আশ্বাস পাওয়া গেছে, তবুও কিছু অপতৎপর ব্যক্তি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘সাংবাদিক পরিচয়ে কিছু চক্র পতিত সরকারের নির্দেশে দেশের স্থিতিশীলতা ভঙ্গের চেষ্টা করছে। এসব উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশপ্রেমিক সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।