20.9 C
Chittagong
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদUncategorizedচট্টগ্রামে খাল থেকে এক্সকাভেটর চালক হারুনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে খাল থেকে এক্সকাভেটর চালক হারুনের মরদেহ উদ্ধার

সুসংবাদ ডেস্ক

চট্টগ্রামে খাল থেকে মোহাম্মদ হারুন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও এলাকার কাজিরহাট বাজার সংলগ্ন খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, পেশায় হারুন এক্সকাভেটর চালক। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

স্থানীয় এক দোকানদার জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বৃষ্টির মধ্যে একটি এক্সকাভেটর উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এলেও রাতে উদ্ধার অভিযান পরিচালনা করেনি।

আজ বিকেলে শুক্রবার তার লাশ ভেসে ওঠে। এরপর পুলিশ খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে।

মোহাম্মদ হারুনের বাড়ি নোয়াখালী বলে জানিয়েছেন স্থানীয় মোহরা পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) আজিজুল হক। তিনি বলেন, হারুন পেশায় এক্সকাভেটর চালক। এ দিকে গতকাল বিকেলে মরদেহ ভেসে উঠার পর থেকে ওই খালের পাড়ে উৎসুক জনতার ভিড় ছিল।