20.9 C
Chittagong
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকারবালার শিক্ষা—সত্যের জন্য আত্মত্যাগই চূড়ান্ত পথ

আশিয়ায় শোহাদায়ে কারবালা মাহফিলে এম এয়াকুব আলীর দৃপ্ত উচ্চারণ

কারবালার শিক্ষা—সত্যের জন্য আত্মত্যাগই চূড়ান্ত পথ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

শুধু ইতিহাস নয়, কারবালার ময়দান মুসলিম উম্মাহর জন্য এক চিরন্তন শিক্ষা। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে কেবল কথার নয়, প্রয়োজনে জীবনের চূড়ান্ত মূল্য দিতেও হতে পারে—এই মর্মবাণীই রেখে গেছেন শহীদ ইমাম হোসাইন (রা.)। তার শাহাদতের মধ্য দিয়েই প্রমাণিত, অন্যায়ের কাছে মাথা নত নয়—প্রয়োজনে আত্মোৎসর্গ।

গত শনিবার (৫ জুলাই) রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত ১৬তম ১০ দিনব্যাপী ‘শোহাদায়ে কারবালা’ মাহফিলের নবম দিবসে এ কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি এম এয়াকুব আলী।

তিনি বলেন, ‘কারবালার হৃদয়বিদারক ঘটনা আজও প্রতিটি মুমিনের হৃদয়ে শোকের মাতম তোলে। ইমাম হোসাইন (রা.) আমাদের শিখিয়ে গেছেন—জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের ওপর অবিচল থাকতে হবে। শুধু আবেগ নয়, আমাদের উচিত এ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘ইসলাম কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না। কারবালার প্রান্তরে ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে হোসাইনের (রা.) আত্মত্যাগ কেবল একক ঘটনা নয়; বরং তা মুসলিম উম্মাহর জন্য যুগে যুগে অনুকরণীয় আদর্শ।’

বক্তাদের কণ্ঠে পুনর্জাগরণের আহ্বান

মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী। সঞ্চালনায় ছিলেন নুরুল আমিন টিটু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুবদলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, ডাক্তার এমদাদুল হাসান, পটিয়া পৌর এলডিপির যুগ্ম আহ্বায়ক গাজী আমির হোসেন, পটিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কাউছার আলম, ব্যবসায়ী হেলাল উদ্দিন চৌধুরী ও মোজাহেরুল ইসলাম।

এছাড়াও মাহফিলে আরও বক্তব্য দেন মাওলানা আবু তালেব মঈনী, মাহফিলের মহাসচিব তসকির সওদাগর, আবুল কাশেম বয়ানী, জয়নাল মেম্বার, আবদুল মান্নান, আবদুল করিম, কাজী মুবিন, শাহাবুদ্দিন বাবু, সাইফুল ইসলাম জিকু, শাহাদাত হোসেন, নাছির উদ্দীন ও মাওলানা মুছা।

বক্তারা বলেন, শোহাদায়ে কারবালার প্রকৃত শিক্ষা হলো—ইমানের প্রশ্নে কোনো আপস নয়, ইসলামের মূল আদর্শ ও রাসূল (সা.)-এর সুন্নাত প্রতিষ্ঠায় দৃঢ় থাকা। সমাজে ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠায় কারবালার আত্মত্যাগ এখনো পথ দেখায়।