21.7 C
Chittagong
Wednesday, 18 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যরোববার থেকে টিসিবিতে মিলবে ৩০ টাকায় চাল, ১০০ টাকায় তেল

রোববার থেকে টিসিবিতে মিলবে ৩০ টাকায় চাল, ১০০ টাকায় তেল

সুসংবাদ ডেস্ক

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল রোববার (১৫ই সেপ্টেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। সাশ্রয়ী মূল্যে সারা দেশের এক কোটি পরিবারকে দেওয়া হবে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) টিসিবির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবি গণমাধ্যমকে জানিয়েছেন, কার্ডধারী এক কোটি পরিবার সারা দেশের সিটি করপোরেশন, জেলা উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দেকান বা তাদের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।