21.7 C
Chittagong
Wednesday, 18 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাযুবাদের বিশ্বকাপে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

যুবাদের বিশ্বকাপে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
যুবাদের বিশ্বকাপেও ভারতকে হারাল অস্ট্রেলিয়া। এ নিয়ে আইসিসির সর্বশেষ তিনটি বৈশ্বিক আসরের ফাইনাল খেলল দেশ দুটি। এই তিনবারই ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করল অস্ট্রেলিয়া। বড়দের আসরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের পর সর্বশেষ গতকাল ছোটদের বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারাল তারা।
বেনোনির ম্যাচে আসরের সবচেয়ে সফল দল ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ৭৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। ছোটদের এই বৈশ্বিক আসরে অস্ট্রেলিয়ার এটা চতুর্থ শিরোপা। 

প্রথমে ব্যাট করে হারজাস সিংয়ের ফিফটির (৫৫) সঙ্গে ৪০ ছোঁয়া তিনটি ইনিংসে ২৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া দল। রাজ লিমবানি ৩৮ রানে নেন ৩ উইকেট।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে ভারত। উদ্বোধনী ব্যাটার আদর্শ সিং এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে একে একে যাওয়া-আসার মিছিলে যোগ দিচ্ছিলেন তাঁর অন্য সতীর্থরা। সপ্তম ব্যাটার হিসেবে আদর্শ আউট হওয়ার সময়ও তাই দলের স্কোর ছিল ৭ উইকেটে ১১৫। এরপর মুরুগান অভিষেকের ৪২ রানের ইনিংসটার পরও ভারত থেমে গেছে ১৭৪ রানে।
ক্রিকইনফো