27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনশাহরুখ খানকে অভ্যর্থনা জানান কাতারের প্রধানমন্ত্রী

শাহরুখ খানকে অভ্যর্থনা জানান কাতারের প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক:
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত নতুন কিছু ছবিতে শাহরুখ খানকে অভ্যর্থনা জানাতে দেখা গেছে কাতারের প্রধানমন্ত্রীকে। বিশেষ অতিথি হিসেবে ‘এএফসি’র ফাইনালে যোগ দিতে দোহায় গিয়েছিলেন শাহরুখ।
ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট এবং একটি নীল হুডি পরিহিত শাহরুখ হাসিমুখে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন।

ছবিগুলোতে মন্তব্যের ঝড় চলছে বলা চলে। কেউ লিখেছেন, ‘দয়া করে তাকে সুপারস্টার বলবেন না, তিনি একজন মেগাস্টার।’

গত বছর পুরোটাই ছিল শাহরুখ খানের দখলে। এ বছরও শুরু থেকেই আলোচনায় তিনি। যদিও এখনো পরবর্তী সিনেমার ঘোষণা দেননি বলিউড বাদশা, তবে গত বছরের তুমুল সাফল্যে এখনো আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে তিনি। এ বছর তাকে প্রথম দেখা যেতে পারে সুজয় ঘোষের একটি চলচ্চিত্রে যেটিতে মুল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও নিজের পরবর্তী সিনেমার শুটিং আগামী মার্চেই শুরু করতে যাচ্ছেন কিং খান।