20.5 C
Chittagong
Tuesday, 17 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক তথ্য চেয়েছে মাউশি

বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক তথ্য চেয়েছে মাউশি

সুসংবাদ ডেস্ক:

বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিষয়ে সার্বিক তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এসব অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিন দিন বন্ধ রাখাসহ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

বুধবার (১৬ আগস্ট) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের সহকারী পরিচালক লাইলুন নাহার এক বিজ্ঞপ্তিতে জানান, অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে মাউশির আওতাধীন জেলা/উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত থাকলে তার তথ্য এবং শিক্ষার্থীর তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইলে director.mew@gmail.com আগামী ২২ আগস্টের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।