20.5 C
Chittagong
Tuesday, 17 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকমোজতবা খামেনিকে সমর্থন জানাতে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

মোজতবা খামেনিকে সমর্থন জানাতে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

সুসংবাদ ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সমাবেশ করছে দেশটির হাজার হাজার মানুষ। ইরানের পতাকা ও আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে এই জনস্রোতে যোগ দিতে দেখা যায়। তবে এর মধ্যে কারো হাতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবিও দেখা যায়। সোমবার (৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ দৃশ্য দেখা যায়।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী মোতজবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে।খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আইআরজিসি মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে, তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নতুন নেতা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে বলে জানিয়েছে আইআরজিসি।

এছাড়াও ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার, আধাসামরিক বাহিনী বাসিজ, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, পুলিশ এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়সহ প্রায় প্রতিটি রাজনৈতিক এবং রাষ্ট্রের প্রতিটি নিরাপত্তা সংস্থা এই নিয়োগের প্রতি সম্পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায়  আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর আজ তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।