30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদUncategorizedমুরাদ নগরের মির্দা পাড়ায় মেয়র শাহাদাতের ইফতার সামগ্রী বিতরণ

মুরাদ নগরের মির্দা পাড়ায় মেয়র শাহাদাতের ইফতার সামগ্রী বিতরণ

১২০ দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা স্থানীয় নেতাদের

মনিরুল হক মনির, চট্টগ্রাম |

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর মুরাদ নগরের মির্দা পাড়ার ৩ নম্বর ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১২০টি পরিবার সহায়তা পেয়েছে।

আয়োজকরা জানান, নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় ও তুলনামূলক ব্যয়বহুল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রী রমজান মাসে উপকারভোগীদের নিত্যপ্রয়োজন মেটাতে কিছুটা সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষকদলের সহসভাপতি মো. জসিম। এতে উপস্থিত ছিলেন বিএনপির বায়েজিদ থানা সেক্রেটারি আব্দুল কাদের জসিম, মহানগর কৃষকদলের সেক্রেটারি সাবের আহমদ টারজেন, বায়েজিদ থানা কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. সাজ্জাদ, বায়েজিদ থানা বিএনপির উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, মো. চানমিয়া, মো. আবুল, এম আর ফারুক, লেদু সওদাগর, জানে আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, রমজানের এই সময়ে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ভূমিকা রাখবে।

স্থানীয়রা এমন মানবিক কর্মসূচিকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।