30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচাকরিদেশজুড়ে নিয়োগের সুযোগ: ব্র্যাক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও পেটেন্ট, শিল্পনকশা ও...

দেশজুড়ে নিয়োগের সুযোগ: ব্র্যাক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর-এ একাধিক পদে চাকরি

সুসংবাদ ডেস্ক

দেশের শীর্ষ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বেসরকারি ব্যাংক ও সরকারি দপ্তরে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত তুলে ধরা হলো—

ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। তদন্ত, সুরক্ষা ও অভিযোগ ব্যবস্থাপনা বিভাগ (SGMD) বিভাগে এই নিয়োগ হবে।

পদের নাম: সিনিয়র অফিসার
পদসংখ্যা: অনির্দিষ্ট
কর্মস্থল: ব্র্যাক হেড অফিস
বেতন: প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী

যোগ্যতা অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিং/আইন অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সেফগার্ডিং ও PSHEA বিষয়ে ধারণা এবং বাংলাদেশ শ্রম আইন সম্পর্কে জ্ঞান আবশ্যক। প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে ফাইন্যান্স, হিসাবরক্ষণ বা অডিটে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ কমার্স ব্যাংকে এমডি ও সিইও নিয়োগ

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এ ‘ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি
অভিজ্ঞতা: ২০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা

আবেদনের ঠিকানা:
কোম্পানি সেক্রেটারি, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, হেড অফিস, ইউনুস ট্রেড সেন্টার (লেভেল-২২), ৫২-৫৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৬

শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৩৩ পদে নিয়োগ

পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর-এ ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি দপ্তর।

পদসংখ্যা: ৩৩
চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন (পদভেদে যোগ্যতা ভিন্ন)।

আবেদন ফি:
টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬-৯ নং পদের জন্য ৫৬ টাকা (অফেরতযোগ্য), ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।