30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচা–শ্রমিক পরিবারের জন্য ‘১০ টাকার বাজার’ উদ্যোগ

চা–শ্রমিক পরিবারের জন্য ‘১০ টাকার বাজার’ উদ্যোগ

সুসংবাদ ডেস্ক

সুবিধাবঞ্চিত চা–শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে ‘১০ টাকার বাজার’ শীর্ষক একটি উদ্যোগ নিয়েছে Hult Prize at University of Chittagong। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়  চট্টগ্রামের ফটিকছড়ি, ভূজপুর ও পূর্ব কৈয়া পুকিয়া আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আয়োজকেরা জানান, প্রতিটি পরিবারকে মাত্র ১০ টাকার প্রতীকী মূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়, যাতে সহায়তা গ্রহণের ক্ষেত্রে তাঁদের মর্যাদা অক্ষুণ্ন থাকে।

এই কর্মসূচিতে ডলু চা–বাগানের শ্রমিকেরা সহযোগিতা করেন। মোট ১০৭টি পরিবার খাদ্যসামগ্রী গ্রহণ করে। উদ্যোগের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হয় বিভিন্ন মসজিদ, বুথ, শ্রেণি–প্রমোশন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে ক্রাউডফান্ডিং করে।

২০২৫/২৬ সনের আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অব স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ ও চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা। ইভেন্ট ও আইটি টিমের নেতৃত্ব দেন আব্দুল রহিম আহাদ ও মাহমুদ হাসান রোমান। আয়োজকেরা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।

উদ্যোক্তাদের মতে, ‘১০ টাকার বাজার’ শুধু সহায়তা কার্যক্রম নয়; এটি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও টেকসই সামাজিক প্রভাব সৃষ্টির একটি প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।