20.5 C
Chittagong
Tuesday, 17 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজবাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল ২৬ ঘণ্টা পর বিএসএফ

বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল ২৬ ঘণ্টা পর বিএসএফ

সুসংবাদ ডেস্ক

২৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবক কামাল হোসেনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।

এর আগে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় ওই যুবককে গুলি করে বিএসএফ।

এরপর একটি অ্যাম্বুল্যান্সে করে ওই যুবকের মরদেহ নিয়ে যায় তারা।

নিহত কামাল হোসেন (৪০) ঘটনাস্থলের পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। কামাল চার সন্তানের জনক।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল।