20.5 C
Chittagong
Tuesday, 17 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলামৌসুমি বায়ুর প্রভাবে ৪৮ ঘণ্টা চট্টগ্রামে ভারি বর্ষণের শঙ্কা

মৌসুমি বায়ুর প্রভাবে ৪৮ ঘণ্টা চট্টগ্রামে ভারি বর্ষণের শঙ্কা

সুসংবাদ ডেস্ক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বন্যা কবলিত চট্টগ্রাম বিভাগসহ খুলনা ও বরিশাল বিভাগে আগামী ৪৮ ঘণ্টা ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া বাকি ৫ বিভাগেও কম-বেশি বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার (২৪ আগস্ট) রাতে দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে। আবহাওয়া দফতরের তথ্যমতে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আর বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে পূর্বাভাসে জানানো হয়।