24.4 C
Chittagong
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসুসংবাদমেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম কিশোরগঞ্জের তানজিম মুনতাকা

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম কিশোরগঞ্জের তানজিম মুনতাকা

সুসংবাদ ডেস্ক:

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি পেয়েছেন ৯২ দশমিক ৫ নম্বর। তানজিম মুনতাকা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (১১ ফ্রেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

এবার মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ দুই হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯  হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ২ শতাংশ।