23.4 C
Chittagong
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যসোনার দাম ভরিতে কমল ১ হাজার ৬৯১ টাকা

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৬৯১ টাকা

সুসংবাদ ডেস্ক

দেশের বাজারে ফের সোনার দাম কমানো হয়েছে। ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। এ নতুন দাম বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

দেশের বাজারে গত ১৩ অক্টোবর কমানো হয়েছে সোনার দাম। এদিন ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়।

ওই সময় ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।