30 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিত্রয়োদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে আলোচনায় নেতাদের নাম

ত্রয়োদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে আলোচনায় নেতাদের নাম

সুসংবাদ ডেস্ক

আগামী ১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনেই নির্ধারিত হবে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এই মুহূর্তে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।

স্পিকার পদে আলোচনায় তিন নেতা:

বিএনপির প্রবীণ ও অভিজ্ঞ তিন নেতার নাম স্পিকার পদে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।

ড. আবদুল মঈন খান – দলের স্থায়ী কমিটির সদস্য, নরসিংদী-২ আসন থেকে পাঁচবার নির্বাচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক মন্ত্রী। ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন – দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত। সাংবিধানিক ও নির্বাচনী আইনের বিশারদ।

ড. এম ওসমান ফারুক – কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী। বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র মতে, ড. মঈন খানের নাম স্পিকার পদে সবচেয়ে বেশি আলোচিত এবং অনেকটাই নিশ্চিত ধরা হচ্ছে তিনি নির্বাচিত হবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেপুটি স্পিকার পদে সম্ভাব্যরা:

ডেপুটি স্পিকারের পদে তিনজন নেতার নাম আলোচনায়:

এ বি এম আশরাফ উদ্দিন নিজান – লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ – ভোলা-১ আসনের সংসদ সদস্য।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন – নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য।

সরকারি দলের চিফ হুইপ পদে দুই নেতা:

সরকারি দলের চিফ হুইপ পদে দুই অভিজ্ঞ নেতার নাম শোনা যাচ্ছে:

জয়নুল আবদিন ফারুক – নোয়াখালী-২, ছয় বারের সংসদ সদস্য।

বরকতউল্লা বুলু – নোয়াখালী-৩, পাঁচ বারের সংসদ সদস্য।

গত রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ত্রয়োদশ নির্বাচনে জয়ী সরকার ইতিমধ্যে ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী ও ১০ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। স্পিকার ও গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে ১২ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।