27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলা১৫ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন পারভেজ ইমন

১৫ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন পারভেজ ইমন

সুসংবাদ ডেস্ক

১৫ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর ওপেনার ইমন ১৫ বলে ফিফটি করেন পারভেজ। পরে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন এই টাইগার ব্যাটার।

সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ বলে ফিফটি আছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ।

চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুরও করেন ১৮ বলে ফিফটি।

বিকেএসপিতে আজ রবিবার শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।