21.7 C
Chittagong
Wednesday, 18 November 2026
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিককরোনা এখনও বড় ধরনের হুমকি: ডাব্লিউএইচও

আবারও চোখ রাঙাচ্ছে করোনা

করোনা এখনও বড় ধরনের হুমকি: ডাব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে গত ২৮ দিনে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন এবং মারা গেছেন দুই হাজার ৫৯ জন। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বরাতে এ খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এরইমধ্যে বিশ্বের ১০৩টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। করোনাকে এখনও বড় ধরনের হুমকি বলে মনে করেছে ডাব্লিউএইচও।

সবাইকে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহবান জানিয়েছে সংস্থাটি। পাশপাশি বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়, ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন। এছাড়া অষ্ট্রেলিয়ায় ২২ হাজার ৮৩৬, যুক্তরাজ্যে ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।

অন্যদিকে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় ৩২৮ জন, রাশিয়ায় ১৬৬, ইতালি ১৬৫, অস্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপাইনে ১৩৬ জন।

সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।